চট্টগ্রামে ছিনতাই-মারামারি ঘটনায় ৭ কিশোরসহ ১০ জন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড এবং আশপাশের এলাকায় মারামারি ও ছিনতাইয়ের ঘটনায় ৭ কিশোরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পেয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে নিউ মার্কেট মোড় থেকে ছয় কিশোর মিলে পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় তুলে নিয়ে যায়। পেয়ার আহমেদ রিয়াজউদ্দিন বাজারের একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী। তাকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা।

ওসি মোহাম্মদ মহসিন আরও জানান,পুলিশ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে পেয়ার আহমেদকে উদ্ধার করে এবং ৬ জনকে আটক করেছে। তাদের সবার বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।

ওসি জানান, “স্টেশন রোডের ফলমণ্ডী মুখে পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক যুবককে পাঁচ-ছয়জন মিলে মারধর করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে একজন ১৬ বছরের কিশোর রয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলেন- রিয়াজ (১৯), ইমন (২০) ও শরিফ (১৯)।

দুটি ঘটনায় কোতোয়ালী থানায় পৃথক মামলা হয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর