বরগুনায় জরাজীর্ণ ব্রীজ পুন:নির্মাণের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিনের জরাজীর্ণ পুরাতন ব্রীজ পুন:নির্মাণের দাবিতে বরগুনার আমতলীতে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আমতলী উপজেলার তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে ৫ শতাধিক স্থানীয় এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয় সংলগ্ন বাঁশবুনিয়া খালের উপর নির্মিত একটি ব্রীজ ভেঙ্গে দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বিচ্ছিন্ন রয়েছে দু’পাড়ের যোগাযোগ ব্যবস্থা। যার কারনে একটি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগে আছে। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলেও কোন কর্ণপাত করছেন না। তাই এ খালের উপর জরাজীর্ণ ব্রীজটি দ্রুত পুন:নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

জরাজীর্ণ পুরাতন ব্রীজ পুন:নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জরাজীর্ণ পুরাতন ব্রীজ পুন:নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Gepostet von Barta Bazar am Freitag, 11. September 2020

বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় এ রকম ২৭টি জরাজীর্ণ ব্রীজ রয়েছে। সেগুলোও পুন:নির্মাণের দাবি এলাকাবাসীর।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর