বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান হিসাবে দায়ত্ব পালন করে আসা মেজর (অব.) হুসেইন ইমাম আর নেই। আজ (শুক্রবার) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানির সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ (শুক্রবার) বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
শোকবার্তাসহ প্রকাশিত বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান মেজর মোঃ হুসেইন ইমাম (অবঃ) আজ (শুক্রবার) বেলা সাড়ে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’
‘ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তার আকস্মাৎ মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
বার্তাবাজার/এসজে