পুলিশের ১৮০ সদস্য বিশিষ্ট একটি নারী দল বা কন্টিনজেন্ট জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আজ (শুক্রবার) ভোর পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন।
তাদেরকে বিমানবন্দরে বিদায় ও দিক নির্দেশনা প্রদান করেন বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মোঃ তওফিক মাহবুব চৌধুরী।
২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে Female Formed Police Unit (FPU) প্রেরণ করছে। মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে।
বার্তাবাজার/এসজে