টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে ইংল্যান্ড

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। করোনাকালে ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়ার জন্য এর চেয়ে ভালো উপলক্ষ্য আর কি হতে পারে? ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে দুই দল।

ম্যাচে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান টস জিতেছেন। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মরগ্যান। ফলে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড, অ্যাডাম জাম্পা।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর