নেত্রকোনার কলমাকান্দার গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে উপজেলার হলদির হাওর থেকে রতন মিয়া (৩৫) ও আড়াইটার দিকে হাওরের অপর অংশ থেকে মনিরা আক্তারের (৫) মরদেহ উদ্ধার করা হয়। যার ফলে দুর্ঘটনায় মট মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়াল ১২ জনে।
নিহত রতন মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইনাতনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে আবু মিয়ার ছেলে এবং মনিরা আক্তার একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ।
উলেখ্য, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মধ্যনগর থেকে যাত্রীবাহী একটি ট্রলার ৩৫/৪০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার ঠাকুরাকোনা যাওয়ার পথে গুমাই নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ হয়েছিল রতন ও মনিরা।
বার্তাবাজার/এসজে