বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ ভাই নিহত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চারু রূপনগর গ্রামের আসাদুল ইসলাম (২৫) ও খাইরুল ইসলাম (২৬)। উভয়ের বাড়ি । তারা সম্পর্কে চাচাতো ভাই।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১০ তলায় বাইরের আস্তরের কাজ করার সময় আসাদুল ও খাইরুল নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর