লক্ষ্মীপুরে পরিবেশ বান্ধব এলপি গ্যাস পাম্পের উদ্বোধন

লক্ষ্মীপুরে পরিবেশ বান্ধব ও নিরাপদ এলপিজি বা লিকুয়েড পেট্রোলিয়াম গ্যাস পাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পুলিশ লাইন এলাকায় সেইফ এলপিজি নামে গ্যাস পাম্পের উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা লুৎফুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর শিমুল ভূঁইয়া। উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানী চেয়ারম্যান মাহমুদল হাসান, ব্যবস্থাপনা পরিচালক আবু সালামসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর