সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘের্ষে ৫ জন আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ দুই শতাধিক টেঁটা ও রামদা উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব চান্দের চর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কামিজুদ্দিন কামু ও ইস্রাফিল ও লিলু মিয়ার বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টেটা ছুড়াছড়ি হয় এবং বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। এতে পিয়ারআলী (৩৮), রুস্তম আলীসহ(৫৫) উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ঘটনাস্থল থেকে মো.লিলু মিয়া (৫০), আলিম উদ্দিন(৭২), আয়নাল হক(৩৪), মো.রাজিবসহ (৩৬) ৪ জন আটক এবং বিভিন্ন বাড়ীতে অভিযান চালিয়ে দুই শতাধিক টেটা ও বেশ কিছু রামদা উদ্ধার করেছে ।

সিরাজদিখান থানার ওসি মো ফরিদ উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষের মামলার প্রক্রিয়াধীন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর