চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এই সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার আলী আহম্মদের পুত্র ইব্রাহীম(২২), কক্সবাজার সদরের ইসলামপুর এলাকার রশিদ আহমদের পুত্র জাহেদ হোসেন(২২), ঢাকা গোলশান ছোলমাইদ পুর্ব পাড়ার মহির উদ্দিনের পুত্র মনির হোসেন(৩২) ও পশ্চিম কলাউজান করাইল্যা পুকুর পাড় চাচী রাম কান্তি নাথের পুত্র সজিব কান্তি নাথ(৩০)।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে একটি পুলিশি টিম উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ইব্রাহীম, জাহেদ, মনিরের কাছ থেকে ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা ০৯নং ওয়ার্ড গরম মসজিদ এর সামনে টংকাবতী সড়কে উপর অভিযান চালিয়ে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সজীব কান্তি নাথকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ০২টি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
বার্তাবাজার/অমি