কারওয়ানবাজারে রূপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি ও মাছে ক্ষতিকর রং মেশানোর অভিযোগে পাঁচ জনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এ সময় সারওয়ার আলম জানান, ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হচ্ছে। মাছ ব্যবসায়ীরা মাছের রং উজ্জ্বল রাখতে নিষিদ্ধ রং ও জেল মাখিয়ে রাখেন।
আটক ৫ জনকে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।
বার্তাবাজার/কে.জে.পি