সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারের আলেপ মার্কেটের জমির দখল নিয়ে মহিলাসহ সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত আলেপ সরকার রায়গঞ্জ থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছী বাজারের আলেপ সরকার নিমগাছী মৌজার, ৬০ খতিয়ানের ৩০৩, ৩০২ ও ২৯৯ তিনটি দাগের বিপরীতে জমির মালিক হরিপদ, সুশিল, কানাই, বকুল তারাপদ এবং সুভাষের নিকট থেকে মোট ১০৪ ডিসিমাল জমি ক্রয় করে। উক্ত জমিতে আলেপ সরকার গত ১০ বছর বাণিজ্যিক ও আবাসিক পাকা স্থাপনা গড়ে তুলে ভোগ দখল করে আসছে।
এ পর্যায় বৃৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে নিমগাছী বাজারের মদন দত্ত এবং তার ছেলে পল্টু, মনো, গনেশ দত্ত গংরা উক্ত জমি মালিকানা দাবী করে দখল নিতে আসে। এসময় বাধা দিতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়।
আহতরা হলো-আলেপ সরকার, ইব্রাহিম, সুইন, অভি, আকলিমা ও বর্ষা অপর পক্ষের মদন, পল্টু ও মনো, গনেশ আহত হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার এস আই মো. রাসেল জানান, এক পক্ষ থানায় অভিযোগ করেছে। এখন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বার্তাবাজার/অমি