করোনায় আক্রান্ত গরিবের ডাক্তার

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ‘গরিবের ডাক্তার’ ডা. লুৎফর রহমান।

আজ শুক্রবার সকালে ডা. লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার তিনি নমুনা পাঠান। রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ’

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেছেন, ডা. লুৎফর রহমান করোনায় আক্রান্ত হলেও বাসা থেকে টেলিফোন কিংবা ভিডিও কলের মাধ্যমে তার দাপ্তরিক কাজ চালাতে পারবেন।

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই সদর উপজেলায় গঠিত করোনা প্রতিরোধ কমিটির সদস্য-সচিবে দায়িত্ব পালন করছেন ডা. লুৎফর রহমান। করোনাকালে শুধু নির্দেশনা নয়, করোনা উপসর্গ নিয়ে সাহায্য প্রার্থী মানুষ এবং আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ, ওষুধ দেওয়াসহ প্রতিটি কাজে নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর