টাঙ্গাইলে এক আওয়ামী লীগ নেত্রীর মামলায় শহরের ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজীলকে পুলিশ গ্রেফতার করেছে। ওই নেত্রীর ছেলের ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় গতদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় শহরের থানা পাড়া এলাকা থেকে তানজীলকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৯ জুলাই শহর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাহিন আরার ছেলে ছাত্রলীগের সদস্য ফাহিম খান ওরফে দ্বীপ সন্ত্রাসী হামলার শিকার হয়। ফাহিমের মা শাহিন আরা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় শহরের ছাত্রলীগ সভাপতি মীর ওয়াছেদুল হকে প্রধান আসামি করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ফাহিম খানের ওপর হামলার ঘটনার মামলায় ছাত্রলীগ নেতা ওয়াছেদুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.কে