বাংলাদেশকে ১ লাখ করোনা-ভ্যাকসিন ফ্রি দেবে চীন

করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে এক লাখের বেশি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করবে চীন। রাজধানী ঢাকায় চার হাজার ২০০ স্বাস্থ্যকর্মীকে নিয়ে ট্রায়াল চালাবে চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্সকে উদ্ধৃত করে উই লিখেছেন, ‘চীনা কোম্পানিটি বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ফ্রি ভ্যাকসিন ডোজ দিতে রাজি হয়েছে।’ তবে এই পরিমাণকে বাংলাদেশের জনগণের জন্য ‘খুবই কম’ বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।

চীনের ৪টি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিডিডিআরবি’কে। সংস্থাটি কয়েক দিন ধরে বলে আসছে, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর