দেশে একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ১ হাজার ৭৯২

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৯২ জন। এদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৬৮ জনে দাঁড়াল। মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর