নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩তলা নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। তারা হলেন- আসাদুল (২৫) ও খাইরুল (২৬)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মী শফিকুল বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ৩৩৮/এ ১৩তলা নির্মাণাধীন ভবনের দশ তলায় বাহিরের আস্তরের কাজ করার সময় মাচান থেকে তারা পড়ে যায়। এ সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানায় অবগত করা হয়েছে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর