উত্তরা থেকে নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি’র সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ৪ জন রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলো বলে দাবি করেছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপি’র পাবলিক রিলেশন্স ও মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে পল্টনে বোমা বিস্ফোরণে জড়িত নব্য জেএমবির ৪ সদস্যকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর