নিখোঁজের ৪ দিন পর বিধবা নারীর লাশ উদ্ধার (ভিডিওসহ)

পাবনায় নিখোঁজের ৪ দিন পর রাজন খাতুন নামে এক বিধবা নারীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১১ টার দিকে আটঘরিয়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়ার একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত থেকে রাজন খাতুন নিখোঁজ হয়। আজ দুপুরে গ্রামবাসী মাঠে কাজ করতে গিয়ে লিচু বাগানে লাশটি দেখে তাদের খবর দেয়। পরে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আটঘরিয়া থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আসিফ মোঃ সিদ্দিকুল ইসলাম বার্তা বাজারকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করে লিচু গাছের সাথে বেঁধে রেখেছিল।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ভিডিও…..

নিখোঁজের ৪ দিন পর লিচু বাগান থেকে হাত-পা অবস্থায় নারীর লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর লিচু বাগান থেকে হাত-পা অবস্থায় নারীর লাশ উদ্ধারবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/211335

Gepostet von Barta Bazar am Freitag, 11. September 2020

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর