বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ শতাংশের বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে সেতু দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার। ৪২টি পিলারের কাজ এরইমধ্যে শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ শতাংশ শেষ হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোলপ্লাজার কাজও শেষ হয়েছে। ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন।
নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল।
তিনি আরও বলেন, এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে, বিএনপির আমলে কমিশন গঠনে কখনো আওয়ামী লীগের নাম নেওয়া হয়নি। নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়, সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন।
বার্তাবাজার/কে.জে.পি