টুইন টাওয়ার হামলার ১৯ বছর আজ

আজ নাইন-ইলেভেন। ইতিহাসের সেই বীভৎস দিন যেদিন টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছিল। ২০০১ সালের এই দিনে জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত ১৯ জঙ্গি ৪টি উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রের ৩টি জায়গায় আত্মঘাতী হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে জঙ্গি গোষ্ঠী আল কায়দার ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৯ বছর আজ। ২০০১ সালের এদিন সকালে ছিনতাই করা ৪টি বিমান নিয়ে জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের নির্দেশে আল-কায়েদার সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে হামলা চালায়।

২টি বিমান একযোগে আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে। ৩য় টি আঘাত হানে পেন্টাগনে এবং ৪র্থ টি হামলা চালায় পেনসিলভেনিয়ার সাঙ্কসভেলিতে। এসব হামলায় ৬ বাংলাদেশিসহ ৭৮ দেশের ২ হাজার ৯৯৬ জনের মৃত্যু হয় এবং আঘাতের স্থানগুলো ধ্বংস স্তূপে পরিণত হয়।

হামলার পর থেকে নিউইয়র্কে গ্রাউন্ড জিরোতে স্মরণ সমাবেশ করা হয়। কিন্তু এবার করোনা মহামারির কারণে সীমিত করা হচ্ছে আয়োজন। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হবে স্মরণ অনুষ্ঠান। সেখানে অতিথি থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর