দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা।
আজ (১১ সেপ্টেম্বর) শুক্রবারের মধ্যেই তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইন্সে আনা হবে বলে জানা যায়।
এদিকে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ এর (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিভিন্ন কারণে ঘোড়াঘাট থানার বর্তমান ওসি আমিরুল ইসলামকে সেখান থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে আনা হয়েছে। এর পরিবর্তে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।’
বার্তাবাজার/কে.জে.পি