রাজধানীর বসুন্ধরা সিটিতেই থাকছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি অষ্টম তলা থেকে সিনেমা হলটিকে সরানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মার্কেট কর্তৃপক্ষ।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ আমাদের ডেকেছিল এবং তারা এখানেই আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহী হওয়ার কারণে এই চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি