নিউইয়র্কে বাংলাদেশিসহ ৮৩ অভিবাসী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বাংলাদেশিসহ আরও ৮৩ অভিবাসীকে গ্রেফতার করেছে সে দেশের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। তবে সর্বশেষ অভিযানে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা নিশ্চিত করা হয়নি।

নতুন করে অভিযান পরিচালনা করায় অভিবাসীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক অভিযানে সারা যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে আরও ২ হাজার অভিবাসীকে। এরা সকলেই গুরুতর অপরাধে লিপ্ত ছিল বলেও কর্তৃপক্ষ জানায়।

এনফোর্সমেন্ট এ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) কর্মকর্তারা এ বিষয়ে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অভিপ্রায়ে গুরুতর অপরাধীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে। এরা আদালতে দোষী সাব্যস্ত অথবা সাজাভোগের পর পুনরায় অপরাধে লিপ্ত কিংবা গুরুতর অপরাধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পর পুনরায় ভিন্ননামে অথবা বেআইনী পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর