৯ দিন ধরে বন্ধ ফেরি, ভোগান্তি চরমে

নাব্য সঙ্কট এবং তীব্র স্রোতের কারণে ৯ দিন ধরে বন্ধ আছে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন এই নৌরুটের যাত্রীরা। আর ঘাটে আটকা পড়া ট্রাক চালকদের দুর্ভোগের যেন নেই শেষ। ট্রাকের চালক-হেলপার খোলা আকশের নিচে অমানবিক দিন কাটাচ্ছেন।

ফেরি বন্ধ থাকায় লঞ্চ ও স্পিডবোটে এখন ভিড়। জীবনের ঝুঁকি নিয়েই পদ্মা পার হচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।

তবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই বিড়ম্বনার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসর জিএম মো. আতিকুজ্জামান জানান, চলাচল শুরু হলে ফিরিয়ে আনা হবে ফেরিগুলো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর