বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার। আক্রান্তের সংখ্যা প্রায় দুই কোটি ৮৩ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৩ লাখের বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৯১৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৮৭১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৩ লাখ ৩৯ হাজার ৭৬৪ জন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১ লাখ ৯৬ হাজার ৩২৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও যুক্তরাষ্ট্রেও। করোনায় এ পর্যন্ত ৬৫ লাখ ৮৮ হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি