গুলশান শপিং সেন্টারে আগুন

রাজধানীর গুলশান-১ এর গুলশান শপিং সেন্টারে আগুন লাগে। ৩ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৩টা ২০ মিনিটে গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

মাহমুদুল হক আরও জানান, গুলশান শপিং সেন্টারের ছয়তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর