নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গুমাই নদীর ট্রলার ডুবিতে ১০ জন মৃত্যুর ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হচ্ছেন, বলগেটের চালক আবাদুল, লস্কর বাপন মিয়া, জাফর আলী, বাবুচি বাদল, সুকানী সোহাগ মিয়া। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে।
এর আগে ট্রলার ডুবিতে নিহত লুৎফুন্নাহারের স্বামী আব্দুল ওয়াহাব বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে কলমাকান্দা থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম বলেন, দুর্ঘটনা সংগঠনের মাধ্যমে মৃত্যু ঘটানোর অপরাধের অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপেজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রামে এ নৌকা ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে আট জনকে। বাকিরা সাঁতরে উঠে আসেন।
বার্তাবাজার