বরিশালে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বরিশালে পুতুল বৈরাগী (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুতুল বৈরাগী আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের নারায়ন বৈরাগীর মেয়ে। পুতুল উপজেলা বাগধা কলেজের প্রথমবর্ষের ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পুতুল বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার এস আই সুশান্ত কুমার বলেন, পুতুল পরিবারের অগোচরে সন্ধ্যা ছয়টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুতুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পুতুলের মরদেহ প্রেরণ করা হবে।

আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন বলেন, দরিদ্র পরিবারের মেয়ে পুতুল বৈরাগী। পুতুলের শারীরিক অসুস্থতা থাকলেও টাকার অভাবে চিকিৎসা হয়নি। এছাড়াও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বিভিন্ন কারণে বিষণ্ণতা থেকে সে আত্মহত্যা করেছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর