মুন্সীগঞ্জ থানা পুলিশ ও মুক্তারপুুর নৌ পুলিশের যৌথ অভিযানে ৩৭০৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে এসব জাল উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে আটক করে পুলিশ।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ ৫৪ হাজার টাকা।
পুলিশ জানায়, কারেন্ট জাল বিরোধী বিশেষ অভিযানে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩৭০৮ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও ৩০০ পিস ববিন জব্দ করা হয়। যার মূল্য ৯ হাজার টাকা। আটককৃতরা হলেন গোসাইবাগ এলাকার রাফি হাওলাদারের ছেলে খোকা হাওলাদার, মিরেশ্বর খালাসি এলাকার নাছির উদ্দিনের ছেলে জয় এবং উত্তর চড়মুশুরিয়া এলাকার নূর দেওয়ের ছেলে ইমন। অভিযান টের পেয়ে এসময় ২ জন পালিয়ে যায়। পলাতক আসামীরা হচ্ছে গোসাইবাগ এলাকার মৃত আলমাস হাওলাদারের ছেলে মোঃ মহিউদ্দিন হাজারি ও গোসাইবাগ বেপারী বাড়ি এলাকার দুলাল মাতব্বরের ছেলে নাজমুল।
নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এই অভিযান চলমান। মুন্সীগঞ্জ থেকে অবৈধ কারেন্ট জাল উচ্ছেদ করব ইনশাল্লাহ। আসামিদের থানা হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডিএস