বাংলাদেশি ভ্যাকসিন কবে আসবে জানালেন আসিফ মাহমুদ

ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন দেশ। আর সে তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। গ্লোব বায়োটেক লিমিটেড এ ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির ভ্যাকসিন এনিম্যাল ট্রায়াল চলছে। ট্রায়ালের ফলাফল ভালো বলে দাবি করছে তারা। শীঘ্রই মানুষের শরীরেও ভ্যাকসিনটি পরীক্ষা করা হবে।

আজ (বৃহস্পতিবার) গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ সংবাদমাধ্যমকে
এমনটা জানান। এসময় তিনি বলেন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে করোনার ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, আমরা চলতি মাসের মধ্যে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করব। এরপর বিএমআরসি (বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল) আমাদের অ্যাপ্রুভাল দেবে, এরপর আমাদের প্রটোকল অনুযায়ী সবকিছু ঠীক থাকলে, বলতে পারি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন মানুষের কাছে পৌছাতে পারবো।

তিনি বলেন, বিষয়টা পুরোটা আমাদের হাতে নেই, বিএমআরসি, সরকারসহ অনেক বিষয় এর মধ্যে জড়িত। সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে সেটাই আমাদের পরিকল্পনা রয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর