নান্দাইলে ধর্ষিতার হাতে ধর্ষক আটক

ময়মনিসংহের নান্দাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে চলে যাওয়ার সময় ধর্ষিতা নিজেই ধর্ষককে আটক করে। পরে ধর্ষকের পরিবার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলাকালে থানা পুলিশ খবর পেয়ে ধর্ষণের অভিযুক্ত ইমরান মিয়া (২৫ ) কে ধরে থানায় নিয়ে আসে।

স্থানীয় ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের এক তরুণীকে (২০) পার্শ্ববর্তী শেরপুর ইউনিয়নের পাচঁরুখি গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে মো. ইমরানের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মঙ্গলবার রাতে তরুণীর বাড়িতে যায় ইমরান। এসময় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ইমরান চলে যেতে চাইলে তরুণী ধস্তাধস্তি করে ঝাপটে ধরে তাকে। পরে বিয়ের কথা বললে অস্বীকার করে ইমরান। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে ধরে বাঁশের খুটির সাথে বেঁধে রাখে। সকালে গ্রাম্য সালিসকারীরা ধর্ষকের পক্ষ নিয়ে সালিসের আয়োজন করার চেষ্টা চলছিল।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, উক্ত ঘটনার খবর পেয়ে সালিশের আয়োজন থেকে তরুণী ও অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসেন। উক্ত তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ধর্ষক ইমরানকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নান্দাইল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, এ ঘটনায় তরুণী বাদী হয়ে উক্ত ধর্ষকের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে।

বার্তা বাজার / ডিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর