নারায়ণগঞ্জের মসজিদে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে ঘটে বিস্ফোরণ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রতিবেদন জমার সময় আরও ৪ দিন বাড়িয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ইতিমধ্যে অগ্রগতি প্রতিবেদন তৈরি করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

যেখানে বলা হয়, লাইনে যে লিকেজ ছিলো সেখানে থেকে গ্যাস জমা হয়েছিল। পরবর্তিতে বিদ্যুতের লাইন পরিবর্তনের সময় সর্ট সার্কিট থেকে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দায়ের করা, মামলাটি তদন্তের জন্য আজ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

মসজিদের ভেতরটা গ্যাসে পরিপূর্ণ ছিলো। রাত ৮ টা ৪৫ এ মূল লাইনের বিদ্যুৎ চলে যায়। আর তখন বিদ্যুতের আরেক লাইন চালু করতে যান মুয়াজ্জিন। সুইচ দেওয়ার সাথে সাথেই সর্ট সার্কিট। যার ফলে লেগে যায় আগুন এবং মুহুর্তেই ঘটে বিস্ফোরণ। চাক্ষুস ২৫ সাক্ষীর জবানবন্দী, ঘটনাস্থল পরিদর্শন, তিতাস ও ফায়ার সার্ভিসের সাক্ষ্যে তাই পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর