মুন্সীগঞ্জ সিরাজদিখানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ২ আসামী কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার আবিরপাড়া গ্রামের মোকসেদ মিয়ার ছেলে শাহিন বাবু (৩০) ও উপজেলার ব্রজেরহাটি গ্রামের লুৎফর মাঝির স্ত্রী মোসাঃমাছুমা বেগম(৪৫)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিন জানান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার / ডিএস