দেশজুড়ে আলোচিত পর্দা কেলেংকারীর ঘটনায় দুইজনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের সাবেক দুই প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী ও ডা. গণপতি বিশ্বাস।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে উপস্থাপিত এ সংক্রান্ত একটি প্রস্তাবের সারসংক্ষেপে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে। সুতরাং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদনের মাধ্যমে উল্লিখিত দুই কর্মকর্তা চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত হিসেবে পরিগনিত হয়েছেন।
কেএস/বার্তাবাজার