সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার দেলুয়া মধ্যপাড়া এলাকায় দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে দেলুয়া মধ্যপাড়া গ্রামে কনের বাড়ীতে সংঙ্গীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে বেলকুচি পৌরসভার দেলুয়া মধ্যপাড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৬) এর সাথে একই পৌরসভার চালা গ্রামের চাকুরীজীবি (২৪) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার মো. হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
বার্তা বাজার / ডিএস