টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

টাঙ্গাইল সদর উপজেলার চৌধুরী মাল মিরপুর মধ্যপাড়া গ্রামে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ আটক করেছে।

আটককৃতরা হলেন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মাজেদুর(২৩), আবুল কালামের ছেলে শরিফুল (১৬), হাকিমের ছেলে ইমন(১৭) ও শাজাহানের ছেলে আশিক(১৮)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরের পর থেকে রিয়াকে (ছদ্মনাম) কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকালে বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাদের অভিযোগ রিয়াকে ধর্ষণের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ এসে তাৎক্ষনিক চারজনকে আটক করে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পিতা। লাশের ময়না তদন্ত শেষে মামলা করবেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে চারজনকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

বার্তা বাজার / ডিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর