অঘটন যেন পিছু ছাড়ছে না লেবাননের রাজধানী বৈরুর। কয়েক সপ্তাহ আগে দেশটির রাজধানীতে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
আজ(বৃহস্পতিবার) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এ ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আলজাজিরার খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর আবার অগ্নিকাণ্ড এলাকাটিকে যেন নরকে পরিণত হয়েছে। এর আগে বন্দরে বিস্ফোরণের ঘটনায় ২০০ মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ হাজার জন। বিস্ফোরণে রাজধানী বৈরুতের হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বন্দরের শুল্কমুক্ত অঞ্চল থেকে। এ বিষয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, এলাকাটি সংরক্ষিত ছিল। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তেল ও টায়ারের একটি গুদাম ঘরে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়।
কেএস/বার্তাবাজার