বজ্রপাতে প্রাণ গেল গাজীপুরের দুই ক্রিকেটারের

গাজীপুর অনূর্ধ্ব-১৬ দলের দুই ক্রিকেটারের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে গাজীপুর শহীদ আবুল বরকত স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। তখন তারা বৃষ্টির মাঝে ফুটবল খেলছিল।

নিহতরা হলেন- নগরীর জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬) এবং কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬)।

মৃতদের সহপাঠিরা জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। পরে তারা কয়েকজন বৃষ্টির মধ্যে স্টেডিয়ামে ফুটবল খেলছিল। হঠাৎ বজ্রপাতে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ক্রিকেট দলের কোচ আনোয়ার হোসেন লিটন বলেন, ‘করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন আজ অনুশীলন করতে গেলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। পরে শুনেছি কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল, তখন বজ্রপাতে মারা যায় দুজন।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর