চাঁদপুরের হাজীগঞ্জে মৃত ব্যক্তিকে দাফনের জন্য বাঁ কাটার সময় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জামাল খান। গতকাল (বুধবার) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহয় জামাল খান হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ধেররা গ্রামের খানবাড়ির মমিন খান মনুর ছেলে। আজ (বৃহস্পতিবার) তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম খান রোববার সন্ধ্যায় মারা যান। তার দাফনের জন্য কবরস্থানের বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় জামালকে সাপে কামড় দেয়।
এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর, উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।
বার্তাবাজার/এসজে