ভাসানচর নিচু, পানি উঠলে মানুষ মারা যাবে: রোহিঙ্গা নেতা

নোয়াখালীর ভাসানচর দেখতে গিয়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া ৪০ জন রোহিঙ্গা প্রতিনিধি। মূলত জায়গাটি বসবাসের উপযোগী কিনা তা দেখতে যান তারা। ভাসানচরের অবকাঠামো নিয়ে প্রশংসা করেছেন তারা। তবে অনেক রোহিঙ্গার কণ্ঠে ছিলো ভিন্ন সুর।

তারা বলেন, ভাসানচর আমাদের ভালো লেগেছে। এ বিষয়ে মোহাম্মদ জাকারিয়া বলেন, সেথানে মসজিদের জায়গা, মাছ চাষ ইত্যাদি সব সুযোগ-সুবিদা রয়েছে। আবুল কালাম বলেন, সেখানে নিচু জায়গা। নিচু জায়গায় পানি উঠবে। পানি উঠলে মানুষ মারা যাবে। তাহলে সেখানে কেন যাবে?

সিভিল সোসাইটি সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ভাসানচরে যাওয়া নিয়ে দ্বিমত হওয়ার মতো কিছু দেখছি না। কারণ এত সুন্দর জায়গা। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশা, ঘিঞ্জি এই আশ্রয় শিবির থেকে ভাসানচরে যেতে অনেক রোহিঙ্গা সম্মত হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর