৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শেখ ফরিদ (২১)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারির আইসিইউতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। সে উপজলোর চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের এমদাদ মিয়ার ছেলে।
গত ৭ মাস আগে শেখ ফরিদ নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি নেন। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন শেখ ফরিদসহ ৩৭ জন।
ফরিদ মারা যাওয়ার খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভিডিও…
নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মারা গেছেন কিশোরগঞ্জের অগ্নিদগ্ধ ফরিদ
নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মারা গেছেন কিশোরগঞ্জের অগ্নিদগ্ধ ফরিদ
Gepostet von Barta Bazar am Donnerstag, 10. September 2020
বার্তা বাজার/শাহরিয়া