উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলাধীন আটিপাড়া এলাকায় গতকাল (বুধবার) বাস-কাভার্ডভ্যান-অ্যাম্বুল্যান্সের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬ জনকে জানাজা শেষে দাফন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার ঝালকাঠির বাউকাঠি মাদ্রাসা মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়।

নিহতদের নামাজে জানাজায় জেলা প্রশাসক মো. জোহর আলী ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়। পরে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতরা হলেন বাউকাঠি গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম, তাঁর তিন সন্তান আরিফুর রহমান, তারেক হোসেন কাইয়ুম ও শিউলি আক্তার এবং তারেকের শ্যালক নজরুল ইসলাম।

জানা যায়, আরিফ ও তারেক ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তাঁর বোন শিউলী বেগম ঢাকা সিএমএইচের নার্স ছিলেন। তাঁরা ঢাকাতেই থাকতেন। বিয়ের সাত বছর পর ঢাকার উত্তরা একটি হাসপাতালে আরিফের মেয়ে সন্তান জন্ম নেয়। অসুস্থ অবস্থায় গত মঙ্গলবার মারা যায় নবজাতক শিশুটি।

এরপর লাশ আনতে ঝালকাঠি থেকে ঢাকা যান আরিফের মা কহিনুর বেগম ও বোন শিউলী বেগম। লাশ নিয়ে গতকাল বুধবার নিজ বাড়ি ঝালকাঠিতে আসার জন্য একটি অ্যাম্বুলেন্সে রওনা হয় তারা। বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় পৌঁছালে বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখি সংঘর্ষে তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর