নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল মাদ্রসাছাত্রীর

পঞ্চগড়ের সদর উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে ময়না বেগম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সালটিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

সে ওই এলাকার ময়নুল হকের মেয়ে এবং সে সালটিয়া পাড়া নুরানী মাদ্রাসার ছাত্রী। সেখানে সে নুরানী শেষ করে কুরআন শরীফ শুরু করেছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, দুপুরে ময়না তার দাদী সহ করতোয়া নদীতে মাছ ধরতে যায়। এ সময় সে করতোয়া নদীতে গোসলের জন্য নামে। এমতাবস্থায় সে নদীর পানিতে তলিয়ে গেলে নিহতের পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে অনেক খোঁজাখুজি করে না পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কলোনী পাড়া এলাকায় নিহতের মরদেহের সন্ধান মেলে। পরে পরিবারের সদস্যরা সেখান হতে মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসে।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জাহেদুল ইসলাম, নদীর পানিতে ডুবে ময়না বেগম নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর