দেশে উচ্চ শিক্ষার জন্য ওরও একটি বেসরকারি বিশ্ববিস্যালয় স্থাপন করার অনুমোদন দিয়েছে সরকার। ‘আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি’ নামে নতুন এই বিশ্ববিদ্যালয়টি সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের টিবি গেইটে স্থাপন ও পরিচালনার অনুমোদন দিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
যার ফলে দেশে এখন মট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭টি।
নতুন অনুমোদনপ্রাপ্ত এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা আহমদ আল কবিরকে বিশ্ববিদ্যালয় পরিচালনার সাময়িয় অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ২৩ টি শর্ত আরোপ করা হয়েছে। এর মাঝে আছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। কমপক্ষে তিনটি অনুষদ এবং অনুষদগুলোর অধীনে ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো রাখতে হবে। নিতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশোনেরও অনুমোদন।
বার্তাবাজার/এসজে