নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নজরুল ইসলাম ও শেখ ফরিদ নামের আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর (বৃহস্পতিবার) বিকালে তাদের মৃত্যু হয়। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, আজ বিকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
উল্লেখ্য গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বার্তাবাজার/এসজে