হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আজ (বৃহস্পতিবার) সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ প্রস্তাব উত্থাপন করলে কন্ঠভোটে তা পাশ হয়।
এর আগে গত ২৩শে জুন সংসদে বিলটি তোলেন শিক্ষামন্ত্রী। পরে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য পাঠানো হয়।
বিলে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়টি কৃষি বিজ্ঞানের পাশাপাশি জ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে উচ্চ শিক্ষা গবেষণায় সুযোগ সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ থাকবে। অনুষদগুলোর মধ্যে রয়েছে- কৃষি অনুষদ, প্রাণি চিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদ, মৎস্য অনুষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ।
বার্তাবাজার/এসজে