ইউএনওর ওপর হামলার প্রতিবাদে শেরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যার চেষ্টায় হামলার প্রতিবাদ এবং দেশে চলমান মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শেরপুররের ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিনাইগাতী উপজেলা কমান্ড কাউন্সিল যৌথভাবে এ আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইগাতী উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো. সুরুজ আলী, ছাবেদ আলী মাষ্টার, ডেপুুটি কমান্ডার সামসুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, আহ্বায়ক ছাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যার চেষ্টায় হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সারা দেশে চলমান মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিও জানানো হয়।

বার্তা বাজার / ডিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর