কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ফরিদপুরের বোয়ালমারীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আবির হোসেন (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের কাদিরদী এলাকার মোতালেব মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আবির একই জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটিগোপালদী গ্রামের আকবর হোসেনের ছেলে। সে জাহাপুর ইউনিয়নের জফরাকান্দি গ্রামে মামাবাড়িতে থেকে কাদিরদী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করত।

জানা গেছে, আবির পড়ালেখার পাশাপাশি মামা জাহিদের কাদিরদী বাজারের কসমেটিক্সের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশুনা করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে কাদিরদী বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি কার্ভাড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার জয়নগর ফাঁড়ি ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করি। তবে কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।

পরিবার থেকে কোন আইনী প্রক্রিয়া কার্যক্রম করবে না মর্মে পরিবারের জিম্মায় লাশ ও মোটরসাইকেলটি দেওয়া হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর