ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে জিসান মোল্যা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের বাজড়া উত্তর পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিসান ওই এলাকার সুজন মোল্যার পুত্র।
এলাকাসূত্রে জানা যায়, সকলের অজান্তে শিশুপুত্র জিসান বাড়ীর পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/কে.জে.পি